WBCHSE Higher Secondary Bengali 2025 Question Paper (Class 12)
Please use the print button on the page to print or save this paper.
বহুবিকল্পভিত্তিক প্রশ্নাবলির (MCQ) এবং সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নাবলির (SAQ) উত্তর, উত্তরপত্রে প্রদত্ত নির্দিষ্ট ছাপানো TABLE-এ লিখতে হবে।
(বহুবিকল্পভিত্তিক প্রশ্নাবলি)
www.thelaminars.com/pyq · Free for personal study · Not for sale or reproduction

- বাংলার উৎসব
- জাতীয় উৎসব
- মানবজীবনে প্রভাব
- সামাজিক ও পারিবারিক উৎসব
- ধর্মীয় উৎসব
- ঋতু উৎসব
দেশভ্রমণ
বিপুলা এ পৃথিবীতে নানান বৈচিত্র্যে সমাহার। সৃষ্টিকর্তা যেন নিপুণ হাতে শিল্পীর মতো সজ্জিত করেছেন পৃথিবীকে। প্রতিদিনের গতানুগতিক জীবনধারায় একঘেয়ে মানবমন বিশাল পৃথিবীর সৌন্দর্যের অনুসন্ধানে ব্যাকুল হয়ে ওঠে। নিজের চোখে না দেখে শান্তি পায় না। তখন তার মন মুক্ত বিহঙ্গের মতো ছুটে চলে দেশে দেশে। অজানাকে জানতে, অদেখাকে দেখতে সর্বোপরি মনের পরিপূর্ণতা সাধনই হয় তার উদ্দেশ্য। তখন চার দেয়ালের কারাগার থেকে সে বেরিয়ে পড়ে।
www.thelaminars.com/pyq · Free for personal study · Not for sale or reproduction
বিতর্কের বিষয়: বর্তমানে বিজ্ঞানের যুগে সাহিত্যপাঠের গুরুত্ব কমেছে।
পক্ষে : বিজ্ঞান-প্রযুক্তি বর্তমান জনজীবনকে এত বিচিত্রমুখী ও গতিশীল করে তুলেছে যে সাহিত্যের প্রতি আকর্ষণ কমেছে এবং সাহিত্যপাঠের অবসরও হ্রাস পেয়েছে। প্রথাগত লেখাপড়াও বাস্তবমুখী ও উপার্জনমুখী হয়ে ওঠায় আবেগ-কল্পনা প্রাধান্য হারিয়েছে। সাহিত্যপাঠে সময় ব্যয় অনেকের কাছে অনর্থক ও বিলাসিতা। সিলেবাস-বহির্ভূত সাহিত্যপাঠে অধিকাংশেরই আগ্রহ থাকে না।
বিপক্ষে: কেবল বিজ্ঞান-প্রযুক্তি মানুষের মনের খিদে মেটাতে পারে না। শৈশব থেকেই সাহিত্য আমাদের আনন্দ দেয়, অজান্তেই মানসিক গঠনে সাহায্য করে এবং কোমল প্রবৃত্তিগুলি লালন করে। সিলেবাসভুক্ত সাহিত্যপাঠ পরবর্তীকালে সিলেবাস-বহির্ভূত সাহিত্যপাঠের প্রতি আগ্রহ জাগায়। সাহিত্য হল সমাজের দর্পণ। এর মাধ্যমে মানুষ সমাজকে চেনে। সাহিত্যপাঠে বিজ্ঞানেরও বহু বিষয় ও ব্যক্তি সম্পর্কে পরিচিত হওয়া যায়।
সাহিত্যিক ও সমাজসেবী মহাশ্বেতা দেবী
- জন্ম : ১৪ জানুয়ারী, ১৯২৬, ঢাকায়
- পিতা : কবি মনীশ ঘটক (যুবনাশ্ব)
- মাতা : ধরিত্রী দেবীও ছিলেন সাহিত্যপ্রেমী ও সমাজসেবী।
- শিক্ষা : প্রাথমিক শিক্ষা রাজশাহির স্কুলে। তারপর ১৯৩৬ থেকে ১৯৩৮ সাল পর্যন্ত শান্তিনিকেতনে রবীন্দ্রনাথের সান্নিধ্যে। ১৯৪২-এ বেলতলা বালিকা বিদ্যালয় থেকে ম্যাট্রিক পাশ। পরবর্তীকালে ইংরাজী সাহিত্যে এম.এ.।
- বিবাহ : নাট্যব্যক্তিত্ব বিজন ভট্টাচার্যের সঙ্গে, ১৯৪৭ সালে।
- সন্তান : একমাত্র সন্তান সাহিত্যিক নবারুণ ভট্টাচার্য।
- কর্মজীবন : পদ্মপুকুর ইস্টিটিউশনে শিক্ষকতা, পোস্ট অ্যান্ড টেলিগ্রাফে আপার ডিভিশান ক্লার্ক। রমেশ মিত্র বালিকা বিদ্যালয়ে এবং জ্যোতিষ রায় কলেজে শিক্ষকতা।
- সাহিত্যকৃতি : প্রচুর ছোটো গল্প ও উপন্যাস লিখেছেন। উল্লেখযোগ্য গ্রন্থ: ঝাঁসির রানি (প্রথম প্রকাশিত বই), অরণ্যের অধিকার, হাজার চুরাশির মা, তিতুমির, স্তনদায়িনী ও অন্যান্য গল্প ইত্যাদি।
www.thelaminars.com/pyq · Free for personal study · Not for sale or reproduction
- ম্যাগসেসাই, সাহিত্য আকাদেমি, জ্ঞানপীঠ ইত্যাদি পুরস্কার পান। ভারত সরকার দ্বারা পদ্মশ্রী এবং পদ্ম বিভূষণ পুরস্কারে সম্মানিত হয়েছেন। আদিবাসী সমাজের জীবনযাত্রার ও অর্থনীতির উন্নতি ঘটিয়ে তাদের সমাজের মূলস্রোতে ফেরানোর জন্য নিরলসভাবে কাজ করেছেন। বিশেষতঃ শবর-খেড়িয়া উপজাতির উন্নয়নে তাঁর অবদান অপরিসীম।
- জীবনাবসান : ২০১৬ সালের ২৮ শে জুলাই।
www.thelaminars.com/pyq · Free for personal study · Not for sale or reproduction