WBCHSE Higher Secondary Bengali 2026 Sem 4 Question Paper (Class 12)

Please use the print button on the page to print or save this paper.

বিভাগ - ক
[ ৫ অথবা (৩+২) নম্বরের প্রশ্ন ]
১.দুটি প্রশ্নের মধ্যে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও (অনধিক একশো পঞ্চাশ শব্দে):৬ × ৫ = ৩০
৫
A)
মানিক বন্দ্যোপাধ্যায়-এর 'হলুদ পোড়া' গল্পের নবীন চরিত্রটি আলোচনা করো।
B)
'অসম্ভব দুশ্চিন্তা হলো গৌরবির'। গৌরবির পরিচয় দাও। গৌরবির দুশ্চিন্তার কারণ কী?
২+৩
২.দুটি প্রশ্নের মধ্যে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও (অনধিক একশো পঞ্চাশ শব্দে):৫
A)
'মধ্যবিত্তমদির জগতে আমরা বেদনাহীন-অন্তহীন বেদনার পথে।'
উদ্ধৃত অংশটির তাৎপর্য বুঝিয়ে লেখো।
B)
'মৃত্যুর পাশ কাটিয়ে
বাবা এল।
ছেলে এল না।।'
কবিতাটি কোন্ প্রেক্ষিতে লেখা? ছেলের ঘরে না ফেরার কারণ কী?
২+৩
৩.দুটি প্রশ্নের মধ্যে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও (অনধিক একশো পঞ্চাশ শব্দে):
A)
'এই তো জীবনের সত্য কালীনাথ'- জীবনের সত্য কী? বক্তা কীভাবে এই সত্যে উপনীত হলেন?
২+৩
B)
'পুরোনো দিনের কথা ভুলে যান চাটুজ্জেমশাই।'
কোন্ প্রসঙ্গে, কে, কাকে একথা বলেছেন? পুরোনো দিনের কথাটি কেন ভুলতে বলা হয়েছে?
২+৩

www.thelaminars.com/pyq · Free for personal study · Not for sale or reproduction

৪.চারটি প্রশ্নের মধ্যে যে-কোনো দুটি প্রশ্নের উত্তর দাও (অনধিক একশো পঞ্চাশ শব্দে):
A)
'অমন নবীন চোখ আমার নেই তবু তোমার দেখার সঙ্গে সঙ্গে আমিও দেখতে পাচ্ছি।' - কে, কাকে একথা বলেছে? বক্তা কী দেখতে পেয়েছিলেন তা লেখো।
২+৩
B)
'একি উৎপাত! আমি আসি ভাই!' - কে, কাকে কথাটি বলেছে? কোন্ বিষয়টি উৎপাত বলে মনে হয়েছে?
২+৩
C)
"বোলো যে, 'সুধা তোমাকে ভোলে নি।' " — সুধা কেন অমলকে ভোলেনি? এই সূত্রে সুধা চরিত্রটি সংক্ষেপে আলোচনা করো।
৩+২
D)
'ডাকঘর? কার ডাকঘর?' - 'ডাকঘর' শব্দটির সাধারণ অর্থ কী? রবীন্দ্রনাথ কোন্ তাৎপর্যে 'ডাকঘর' নাটকটির নামকরণ করেছেন?
২+৩
৫.দুটি প্রশ্নের মধ্যে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও (অনধিক একশো পঞ্চাশ শব্দে):৫
A)
বাংলা চিত্রকলার ইতিহাসে অবনীন্দ্রনাথ ঠাকুরের অবদান সংক্ষেপে আলোচনা করো।
B)
তথ্যচিত্র কাকে বলে? বাংলা তথ্যচিত্রের ধারা সম্বন্ধে যা জানো লেখো।
২+৩
বিভাগ-খ
[ ১০ নম্বরের প্রশ্ন ]
৬.নিম্নলিখিত যে-কোনো একটি বিষয় নির্বাচন করে, নির্দেশ অনুসারে কমবেশি চারশো শব্দে একটি প্রবন্ধ রচনা করো:১ × ১০ = ১০
A)
প্রদত্ত অনুচ্ছেদটিকে প্রস্তাবনা বা ভূমিকাস্বরূপ গ্রহণ করে বিষয়ের গভীরে প্রবেশ করে, পরিণতিদানের মাধ্যমে একটি পূর্ণাঙ্গ প্রবন্ধ রচনা করো:
বিগত শতাব্দীর বিশ্বযুদ্ধে এবং সেইসঙ্গে শিল্পবিপ্লবের কল্যাণে মানবজীবনে নানা উন্নতি সত্ত্বেও আমাদের শান্তি অনেকখানি বিঘ্নিত হয়েছে। তাই কবিকে আক্ষেপের সুরে বলতে হয়েছে 'দাও ফিরে সে অরণ্য, লও এ
১০

www.thelaminars.com/pyq · Free for personal study · Not for sale or reproduction

নগর।' স্বার্থের সংঘাত, লোভের অপরিমিত স্বভাব, ভ্রাতৃদ্বন্দ্ব, অনৈক্যের চোরাবালি, ঔপনিবেশিক শাসন ও শোষণ ভারতের সমস্যাকে অনেকগুণ বাড়িয়ে দিয়েছে। যার জন্য দেখা দিয়েছে আয় ও সম্পদের ক্ষেত্রে বৈষম্য। এই বৈষম্যের ফলে দেখা দিয়েছে দারিদ্র্য। দারিদ্র্য দ্বারা যেমন বিঘ্নিত হয়েছে ব্যক্তিগত স্বাস্থ্য, স্বাচ্ছন্দ্য, তেমনি নষ্ট হয়েছে বাস্তুতন্ত্র ও প্রাকৃতিক ভারসাম্য। ফলে বর্তমানে পরিবেশের যে পরিবর্তন দেখা দিয়েছে, তাতে পৃথিবীর মানুষ বিপন্নতায় আক্রান্ত। তাই তার সুরক্ষার প্রয়োজনীয়তাও প্রকট হয়ে উঠেছে।
পরিবেশ ও বিপন্ন মানুষ
B)
প্রদত্ত সূত্র ও তথ্য অবলম্বনে একটি প্রবন্ধ রচনা করো:
সমরেশ বসু
  • জন্ম: ১১ই ডিসেম্বর, ১৯২৪ খ্রিস্টাব্দে বর্তমান বাংলাদেশের বিক্রমপুরে। কৈশোর অতিবাহিত হয় কলকাতার উপকণ্ঠে নৈহাটিতে। পিতৃদত্ত নাম সুরথনাথ বসু।
  • পিতা: মোহিনীমোহন বসু।
  • মাতা: শৈবলিনী বসু।
  • অভিজ্ঞতায় জীবন: বিচিত্র সব অভিজ্ঞতায় জীবন ছিল ভরপুর। একসময় মাথায় ফেরি করে ডিম বিক্রি। পরে ইছাপুর গান অ্যান্ড শেল ফ্যাক্টরিতে চাকরি। এই পর্বে কমিউনিস্ট আন্দোলনের সঙ্গে জড়িয়ে পড়া।
  • জেলখানায় বসে লেখা প্রথম উপন্যাস।
  • কালকূট ও ভ্রমর ছদ্মনামে লেখা উপন্যাস।
  • বিখ্যাত উপন্যাস: বি. টি. রোডের ধারে, গঙ্গা, বিবর, প্রজাপতি।
  • কিশোর উপন্যাস: মোক্তার দাদুর কেতুবধ, জোনাকি ভূতের বাড়ি।
১০
  • ছোটদের জন্য তাঁর সৃষ্ট গোয়েন্দা গোগোল অত্যন্ত জনপ্রিয় হয়।
  • পুরস্কার প্রাপ্তি: আনন্দ পুরস্কার, সাহিত্য আকাদেমি পুরস্কার। 'হোমসিয়ানা' ক্লাব-এর নিয়মিত সদস্য।
  • মৃত্যু: ১৯৮৮ খ্রিস্টাব্দের ১২ই মার্চ।

www.thelaminars.com/pyq · Free for personal study · Not for sale or reproduction